https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 বাইসাইকেল-হ্যান্ডমাইকে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন সহকারী শিক্ষক আজিজার রহমান - Gaibandha Online Portal

Breaking News

বাইসাইকেল-হ্যান্ডমাইকে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন সহকারী শিক্ষক আজিজার রহমান

 গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী শিক্ষক মো. আজিজার রহমান। বাইসাইকেলে চড়ে হ্যান্ডমাইকে নির্বাচনী প্রচারণা চালানো তাঁর দৃশ্য স্থানীয়দের নজর কেড়েছে। গ্রাম-গঞ্জে ঘুরে তিনি বিরামহীন জনসংযোগ করছেন।

বাইসাইকেল-হ্যান্ডমাইকে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন সহকারী শিক্ষক আজিজার রহমান

আজিজার রহমানের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামে। তিনি স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নির্বাচনে ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি জানিয়েছেন, মোটরসাইকেল বা কোনো ভারি যানবাহন নেই, শুধুমাত্র নিজস্ব পুরাতন বাইসাইকেল। নির্বাচনি প্রচারণার জন্য একটি হ্যান্ডমাইক কিনেছেন। প্রতিদিন হ্যান্ডমাইক কাঁধে বেঁধে বাইসাইকেলের প্যাডেল চালিয়ে গ্রাম, হাট-বাজারে পথসভা করছেন। এ পর্যন্ত সহস্রাধিক পথসভা করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা বলেন, আজিজার রহমান এই আসন থেকে উপ-নির্বাচনসহ চারবার এমপি প্রার্থী হয়েছেন এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে এখনও কোনো নির্বাচনে জয়ী হননি।

আজিজার রহমান বলেন, “গণমানুষের সঙ্গে সরাসরি সংযোগই আমার প্রচারণার মূল লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার মানুষদের সঙ্গে মিলিত হয়ে উন্নয়নমূলক কাজ করব।”

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷