https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, অন্তত ২০ জন আহত - Gaibandha Online Portal

Breaking News

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, অন্তত ২০ জন আহত

 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এই ঘটনা ঘটে।

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

প্রাথমিক তথ্য অনুযায়ী, উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। অন্যদিকে একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু।

জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, "এখন পর্যন্ত সংঘর্ষের সঠিক কারণ আমি জানি না। আহতদের সংখ্যা কত, তা জানার জন্য স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে।"
অন্যদিকে, বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধান ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, "বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচারণার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেহেতু এটি নির্বাচন আচরণবিধির মধ্যে পড়ে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।"

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷