গোপন ছবি দিয়ে নারীর ব্ল্যাকমেইলের অভিযোগে নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী নোবেল নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও এবার তিনি নতুন এক মামলার কারণে গ্রেফতারির পথে। অর্থ আত্মসাৎ ও প্রতারণাসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত মামলার শুনানি শেষে এই আদেশ দেন। ভুক্তভোগী নারীর আইনজীবী সাজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে উপস্থাপিত অভিযোগ ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, নোবেল ভুক্তভোগীর গোপন ছবি তুলে তা ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এক পর্যায়ে পারিবারিকভাবে এনগেজমেন্ট সম্পন্ন হলেও শারীরিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করলে ভুক্তভোগী তা প্রত্যাখ্যান করেন। এরপর নোবেল ওই ছবি দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে ২০ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন।
মামলাটি গত বছরের ১৩ আগস্ট দায়ের করা হয় এবং তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের বিশেষ তদন্ত সংস্থা পিবিআই। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷