https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান: খাল খনন, স্টুডেন্ট লোন ও পরিবেশবান্ধব উন্নয়নের পরিকল্পনা - Gaibandha Online Portal

Breaking News

তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান: খাল খনন, স্টুডেন্ট লোন ও পরিবেশবান্ধব উন্নয়নের পরিকল্পনা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সকাল ১০টা থেকে র‌্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের প্রায় অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন।

সভায় তরুণদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বড় শহরগুলোর জলাবদ্ধতা কাটাতে দেশে খাল খননের উদ্যোগ নেওয়া হবে। সারাদেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশি তরুণদের বিদেশে পড়াশোনা করার সুযোগ সুবিধার জন্য স্টুডেন্ট লোন সহজীকরণের পরিকল্পনা আছে।

পরিবেশ সুরক্ষার বিষয়েও তারেক রহমান বলেন, আগের সরকারের উন্নয়নের ধারা পরিবেশের ক্ষতি করেছে, তাই ভবিষ্যতে পরিবেশবান্ধব উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। জলাবদ্ধতা নিরসন ও বনায়নের জন্য পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, সরকার যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে, প্রশাসন শক্তিশালী হয়, তাহলে অপরাধ ও দুর্নীতি কমানো সম্ভব।

এটি চট্টগ্রামে তারেক রহমানের ২০০৫ সালের পর সর্বশেষ বড় জনসভা। তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন; এবার তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামে সফর করছেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷