https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৬ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৬

 গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে এবং সৃজনশীল নির্মাতাদের উৎসাহিত করতে ‘কথাচিত্র গাইবান্ধা’ আয়োজন করছে প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৬।

গাইবান্ধায় প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৬


উৎসবের সময়সূচী নিম্নরূপ:

  • চলচ্চিত্র জমা: ১ ফেব্রুয়ারি – ৩১ মার্চ, ২০২৬ (রাত্রি ১১:৫৯ পর্যন্ত)

  • প্রাথমিক বাছাই ও বিচার: ১ এপ্রিল – ১৩ এপ্রিল, ২০২৬

  • শর্টলিস্ট ঘোষণা: ১৪ এপ্রিল (১ বৈশাখ), ২০২৬

  • প্রদর্শনী ও পুরস্কার বিতরণী: ৮ - ৯ মে, ২০২৬

জমা দেওয়ার নিয়মাবলী ও যোগ্যতা:

  • বিষয়বস্তু: সামাজিক ও মূল্যবোধভিত্তিক গল্প

  • ধরণ: বাংলাদেশে ২০২৪ সালের পর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মে আগে প্রচারিত হয়নি

  • সময়সীমা: ১০–৪০ মিনিট

  • ভাষা: বাংলা (আঞ্চলিক ভাষায় সাবটাইটেল বাধ্যতামূলক)

  • কারিগরি মান: ন্যূনতম Full HD (1920x1080), MP4 বা MOV ফরম্যাট

  • মৌলিকত্ব: চলচ্চিত্র অবশ্যই নির্মাতার নিজস্ব সৃষ্টি হতে হবে; কপিরাইট উপাদান ব্যবহার করলে ক্রেডিটে উল্লেখ করতে হবে

পুরস্কার:
উৎসবে চূড়ান্ত বিজয়ীদের জন্য ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ দেওয়া হবে। পুরস্কারের মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, পরিচালক, চিত্রগ্রাহক, সম্পাদক, কস্টিউম ডিজাইনার, অভিনেতা ও অভিনেত্রী, শিশু শিল্পী, পার্শ্ব চরিত্র, এবং গাইবান্ধা জেলার জন্য সেরা প্রক্রিয়াশীল নির্মাতা।

জমা দেওয়ার পদ্ধতি:
চলচ্চিত্র গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক ও প্রয়োজনীয় তথ্য ইমেইলে পাঠাতে হবে। তথ্যের মধ্যে থাকতে হবে সিনেমার লিঙ্ক, সংক্ষিপ্ত কাহিনী, পরিচালকের নাম ও জীবনবৃত্তান্ত, ছবি, পোস্টার এবং কলাকুশলীদের তালিকা।

যোগাযোগ: Whatsapp: 01609-547437

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷