১৭ বছর মাজলুম থাকার পর ১৭ মাসে জালিম হওয়া আমরা দেখেছি: রুমিন
দীর্ঘদিন নিজেদের নির্যাতিত হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক শক্তি ক্ষমতার স্বাদ পেয়ে অল্প সময়েই নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে—এমন মন্তব্য করেছেন বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা।
সম্প্রতি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় টকশো ‘Face The People’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “১৭ বছর ধরে যারা নিজেদের মাজলুম বলে দাবি করেছে, আমরা দেখেছি মাত্র ১৭ মাসের মধ্যেই তারা কীভাবে জালিম হয়ে উঠেছে।” তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
রুমিন ফারহানা আরও বলেন, ক্ষমতায় যাওয়ার পর অনেকেই গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার কথা ভুলে যায়। বিরোধী মত দমনে আগের শাসকদের পথই অনুসরণ করা হয়, যা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত।
অনুষ্ঠানটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটির ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করলেও, অনেকে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য বলে সমালোচনা করছেন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷