https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 শারীরিক সম্পর্কের জন্য ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনে নিয়ে আসত সম্রাট - Gaibandha Online Portal

Breaking News

শারীরিক সম্পর্কের জন্য ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনে নিয়ে আসত সম্রাট

 সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান সম্রাটের আসল পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, তার প্রকৃত নাম সবুজ শেখ। দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার আশপাশে ঘুরে বেড়ালেও নিজেকে ‘কিং সম্রাট’ কিংবা মশিউর রহমান খান সম্রাট বলে পরিচয় দিত সে।

শারীরিক সম্পর্কের জন্য ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনে নিয়ে আসত সম্রাট

সর্বশেষ গত রবিবার জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তারের পর সম্রাটের পরিচয় প্রকাশ্যে আসে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সবুজ শেখ মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের পান্না শেখের ছেলে। তিন ভাই ও চার বোনের মধ্যে সবুজ দ্বিতীয়। তার বড় বোনের নাম শারমিন। তাদের নানাবাড়ি বরিশাল জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে তাদের পরিবারের সঙ্গে স্থানীয়ভাবে প্রভাবশালী খালেক শেখের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। গ্রামের অনেকেই তাদের পরিবারকে ভয়ংকর ও ডাকাতচক্রের সঙ্গে জড়িত পরিবার হিসেবে চিনত বলে জানিয়েছেন এলাকাবাসী।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন,
“নিজ পরিচয় গোপন করে বিভিন্ন স্থান থেকে ভবঘুরে নারীদের কৌশলে পরিত্যক্ত ও নির্জন ভবনে নিয়ে যেত সবুজ শেখ ওরফে সম্রাট। শারীরিক সম্পর্ক স্থাপনের পর ওই নারীরা অন্য কারো সঙ্গে সম্পর্ক করলে বা অন্য কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হলে সে ক্ষিপ্ত হয়ে উঠত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই ক্ষোভ থেকেই সে একাধিক নারীকে হত্যা করেছে।”

পুলিশ আরও জানায়, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার অতীত অপরাধ ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে সিরিয়াল কিলিংয়ের পেছনের পুরো নেটওয়ার্ক ও হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷