https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 প্রশ্ন ফাঁসের সত্যতা নেই, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ - Gaibandha Online Portal

Breaking News

প্রশ্ন ফাঁসের সত্যতা নেই, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

 ঢাকা, ২১ জানুয়ারি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সত্যতা পায়নি গোয়েন্দা সংস্থা। পূর্ণাঙ্গ তদন্ত শেষে অভিযোগের প্রমাণ না পাওয়ায় পরীক্ষার ফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

প্রশ্ন ফাঁসের সত্যতা নেই, প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জানুয়ারি দেড় শতাধিক ব্যক্তি প্রশ্ন ফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন। আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগগুলো যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়। গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে এবং উত্থাপিত অভিযোগগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি—এ মর্মে প্রতিবেদন প্রদান করে।

অধিদপ্তর জানায়, গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনে প্রশ্ন ফাঁস বা সংগঠিত কোনো অনিয়মের প্রমাণ না থাকায় পরীক্ষার ফল প্রকাশে আর কোনো বাধা নেই। ফলে দ্রুত সময়ের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলাতে (তিন পার্বত্য জেলা ব্যতীত) ১ হাজার ৪০৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রার্থীদের গুজবে কান না দিয়ে সরকারি সূত্র ও বিজ্ঞপ্তির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ফল প্রকাশ সংক্রান্ত পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷