https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ ব্যবসা প্রতিষ্ঠান - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ ব্যবসা প্রতিষ্ঠান

  গাইবান্ধা শহরের সার্কুলার রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি প্রিন্টিং প্রেসসহ পাঁচটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাজ সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ ব্যবসা প্রতিষ্ঠান

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করে বাঁধন প্রিন্টিং প্রেসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিস, ছোটনের দোকান ও রতন সেলুনে। আগুনের লেলিহান শিখায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, ততক্ষণে ওই পাঁচটি প্রতিষ্ঠানের ভেতরে থাকা মালামাল, যন্ত্রপাতি ও আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ থেকে ছয়টি দোকানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷