সিনেমাতে সরব না থাকলেও এই করোনাকালে এফডিসিতে অসহায় শিল্পী, কলাকুশলীদের পাশে বেশ সরব চিত্রনায়িকা নিপুণ
নিজে কিংবা তহবিল গঠন করে অসহায় শিল্পী ও কলাকুশলীদের জন্য কাজ করছেন। অনেক দিন সিনেমায় নেই এই তারকা। এর মধ্যে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়েছেন। এসবসহ করোনার দিনগুলো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নিপুণ। নিপুণ কে জিজ্ঞেস করি হঠাৎ করেই এফডিসিতে বেশ সরব দেখা যাচ্ছে আপনাকে। এ সময়ে শিল্পী–কলাকুশলীদের জন্য কী করছেন?
হঠাৎ নয়। যখন করোনাভাইরাসের আতঙ্কে সিনেমার শুটিংসহ সব কার্যক্রম বন্ধ হয়ে গেল, তখন থেকেই ভাবছিলাম এই দুর্যোগে সিনেমার স্বল্প আয়ের মানুষগুলোর কী হবে। যখন দেখলাম সিনেমার বিভিন্ন সমিতি মাস্ক, হ্যান্ডগ্লাভস বিতরণ করছে, তখন আমার মনে হলো এই সব মানুষের জন্য খাবারও দরকার। আমি নিজের উদ্যোগে স্টিল ক্যামেরাম্যান, মেকআপম্যান, ভিডিও ক্যামেরা সহযোগীদের কিছু কিছু খাবার দিয়ে সহযোগিতা শুরু করি। কারণ, এই মানুষগুলোই শুটিং চলাকালে নায়ক–নায়িকাদের জন্য অমানবিক পরিশ্রম করেন। এরপর রোজা শুরু হলে এফডিসির মসজিদের ইমাম, নিরাপত্তাকর্মী, পুলিশ, আনসারদের সারা মাসের ইফতার করানোর দায়িত্ব নিয়েছি।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷