
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে দাদন ব্যবসায়ীর সুদের টাকা দিতে না
পারায় সিফাত(৮) নামের এক শিশুকে দুইদিন ধরে আটকে রেখে অমানবিক নির্যাতন ও
মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অভিযোগ সূত্রে
জানা যায়, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর (সোনারপাড়া)গ্রামের
ছামছুল ইসলামের কাছ থেকে একই গ্রামের সিরাজুল ইসলাম সাংসারিক প্রয়োজনে গত
১৩বছর আগে
শতকরা ১৫/ঃ হারে ৪০হাজার টাকা
সুদের উপর নেয়। সেই অনুযায়ী প্রতি মাসে সুদের লাভ দিয়ে আসছিল।কিন্ত গত এক
বছর ধরে সংসারিক অভাব অনাটনে সুদের লাভের টাকা দিতে না পারায় সিরাজুল
পালিয়ে ঢাকায় কাজ কর্ম করে জীবন জিবিকা নির্বাহ করে। কিন্ত দাদন ব্যবসায়ী
ছামছুল সুদের উপর লাগানো লাভের টাকার জন্য সিরাজুলের পরিবারকে চাপদিতে
থাকে। এরি এক পর্যায়ে দাবীকৃত টাকা দিতে না পারায় পূর্বপরিকল্পিত ভাবে গত
১৫/০৫/২০২০ইং দিবাগত সন্ধায় সিরাজুল ইসলামের শিশু পুত্র সাকিবুল হাসান
সিফাত(৮)কে বাড়ী তুলে নিয়ে গিয়ে ছামছুলের বাড়ীতে আটকে রেখে তার পুত্র সুমন
মিয়া(৩২) ও সজিব মিয়া(২৪)অমানবিক মারপিট করে ও শরীরের বিভিন্ন স্থানে
জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দেয় চোখে এলোপাথারি কিল ঘুষি মারে ।এবং মোবাইল
ফোনে ২লাখ টাকা মুক্তিপন দাবী করে।এবং টাকা দিতে না পারলে মেরে লাশ গুম
করবে বলে হুমকি দেয়।এরি একপর্যায়ে সিফাতের জ্ঞান ফিরলে সুকৌশলে সিফাত
পালিয়ে নিজ বাড়ীতে যায় এবং নির্যাতনের সমস্ত ঘটনার বর্ননা দেয়।এঘটনায়
নির্যাতিতা শিশুর পরিবার বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।মামলা
দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷