গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে পিপিই মাস্ক স্যানিটাইজার বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসণের উদ্যোগে করোনা মোকাবেলায় সু-রক্ষার জন্য থানা পুলিশ, স্বাস্থ্যকর্মি ও গ্রাম পুলিশের মাঝে পিপিই, স্যানিটাইজার, মাস্ক এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে গ্রাম পুলিশদের ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে এসব বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মজিদুল ইসলাম, ওসি (তদন্ত) আফজাল হোসেন, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটাজ্জি, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল, তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশরাফ হোসেন।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, পবিত্র মাহে রমজান মাসের শেষ রজনিতে আপনারা মহান আল্লাহর নিকট বেশি বেশি করে দোয়া প্রার্থনা করুণ, আল্লাহ যাতে করোনা ভাইরাস কোভিট-১৯ থেকে আমাদের মুক্ত করে। সেই সাথে করোনা মোকাবেলায় আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে, নিজে সুস্থ্য থাকুন, অপরকে সুস্থ্য থাকতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলুন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷