https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Image may contain: 3 people, people standing গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদক মুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে ১৩ মে বুধবার পলাশবাড়ী থানার এসআই সঞ্জয়ের নেতৃত্বে একটি টিম পৌর এলাকার গৃধারীপুরের চেয়ারম্যানপাড়ায় এক অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- পৌরসভার গৃধারীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নুর আলম (৩৫) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ফারুক আকন্দ (৩১)।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। উক্ত মাদক মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷