https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 দীর্ঘ দিন পর বিশেষ ফ্লাইটে দেশে আসছেন এন্ড্রু কিশোর এন্ড্রু কিশোর - Gaibandha Online Portal

Breaking News

দীর্ঘ দিন পর বিশেষ ফ্লাইটে দেশে আসছেন এন্ড্রু কিশোর এন্ড্রু কিশোর

Image may contain: 2 people, people standing and beard
 এন্ড্রু কিশোর


 উন্নত চিকিৎসার জন্য গত বছর ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। দীর্ঘ প্রায় আট মাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন জা’তীয় চলচ্চিত্র পুর’স্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী।ওই সময়ে ছয়টি ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই শিল্পী। কিন্তু করোনার এই সময়ে লকডাউনের কারণে দেশে ফিরতে পারছেন না তিনি।

এ বিষয়ে এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস বলেন, ‘দাদা এখন বেশ ভালো আছেন। দেশে ফেরার জন্য ছটফট করছেন। আগামীকাল না, আমি জানি কয়েক দিনের মধ্যে’ই তার দেশে ফেরার কথা রয়েছে। সিঙ্গাপুরে’র বিশেষ ফ্লাইটে উনি দেশে আসছেন।’উল্লেখ্য, কিডনি ও হ’মোনজনিত সমস্যার কারণে উন্নত চিকিৎসা নিতে গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান দেশবরেণ্য এই সংগীতশিল্পী’। বিভিন্ন পরীক্ষা-নিরী’ক্ষা শেষে তার শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে তার ক্যানসারের চিকিৎসা চলছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷