https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জের ঐতিহাসিক রাজা বিরাট হাটে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জের ঐতিহাসিক রাজা বিরাট হাটে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়ের ঐতিহাসিক রাজা বিরাট হাটে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেনের ভ্রাম্যমান মোবাইল কোর্ট। আজ দুপুরে তিনি এ মোবাইল কোর্টের মাধ্যমে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য' গোবিন্দগঞ্জের রাজা বিরাট হাটে সরকারী অর্থয়ানে নির্মিত বিভিন্ন সেড দখল করে দখল বানিজ্য মেতে উঠে একটি অসাধু দখলদার চক্র। 
Image may contain: 14 people, people standing and outdoor
ফলে এরি মধ্যে কসাই খানা, মাছ পট্টির বিভিন্ন ঘর দখল করে মোটা অংকের টাকার বিনিয়ম পজিশন বিক্রি হয়। ফলে যত্রতত্র জবাই হচ্ছে পশু। মলমুত্র ও রক্তপচাঁ দুঃগন্ধে নাভিশ্বাস হচ্ছে ব্যবসায়ী ও বাজারে আসা ক্রেতারা। স্থানীয়রা অভিযোগ করেন,ঐতিহাসিক রাজাবিরাট হাটের ইজারাদারের লোকজন কিছু প্রভাবশালীদের নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় এজেন্ট ব্যাংকিং সহ কিছু ব্যক্তির নিকট ৩ থেকে ৫ লাখ টাকা করে নিয়ে পজিশন বিক্রি করছেন । রাজা বিরাট শহরগছি চৌ-মাথা মোড়ের ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট মেহেদী হাসান সহ কিছু ব্যক্তির কাছে অবৈধ ভাবে পজিশন দখল করে এ পজিশন বিক্রির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন এক মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভেঙ্গে গুড়িয়ে দেন।এ অভিযানে অবৈধ দখলদারদের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় বিরাট হাটের ব্যবসায়ী ও সাধারন এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
Image may contain: 1 person, standing and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷