৩১ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. জরিদুল হক
৩১ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী এলাকায় আগামী জাতীয় সংসদ
উপ-নির্বাচনে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
বর্তমান জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট জরিদুল হক আগামী উপ-নির্বাচনকে
সামনে রেখে কর্মী সভায় সকল নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, আমি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন
করে ছাত্র জীবন থেকেই বাংলাদেশ আওয়ামীলীগ দলের সাথে জড়িয়ে সাধারণ জনগণের
সুখে-দুঃখে পাশের্^ দাড়িয়েছি। পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়ন
আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা
আওয়ামীলীগের সাবেক সদস্য এবং বর্তমান জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা
সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ছাত্র জীবন থেকেই কখনো কোনদিন দলের
পরিচয় দিয়ে কাহারো কোন ক্ষয়ক্ষতি বা হয়রানি করিনি। সে কারণেই এলাকার আপামর
জনতা অতি অল্প বয়সে আমাকে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত
করেছিলেন। উপজেলার হরিনাথপুর ইউনিয়নে ৩ বারে ২০ বছর নির্বাচিত চেয়ারম্যান
হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করিয়া আসিয়াছি। গত ২ বার পলাশবাড়ী উপজেলা
পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং দলের বৃহত্তর স্বার্থে একবার নির্বাচন
প্রত্যাহার করেছিলাম। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের দিকে বিশেষ
বিবেচনা করে আমাকে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি অনেক
কয়েকবার সরকারী চাকুরীতে সুযোগ পেয়েছিলাম। এলাকার দুঃখি মানুষের কথা চিন্তা
করেই চাকুরীতে যোগদান করিনি। এলাকার জনগণের সুখে-দুঃখের ভাগীদার হয়ে তাদের
পাশের্^ থাকতে চাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দলীয় সভাপতি
যদি আমাকে দলীয় মনোনয়ন দেন তাহলে পলাশবাড়ী-সাদুল্যাপুর নির্বাচনী এলাকায়
আগামী জাতীয় সংসদ উপ-নির্বাচনে আমি জনগণের ভালোবাসা নিয়ে বিপুল ভোটে জয়লাভ
করতে পারব। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলা
গড়ার প্রত্যয়ে অতীতের ন্যয় সততার মধ্যে দিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে
কাজ করে যাব ইন্শাআল্লা

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷