https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে গ্রামীণ পাকা-কাঁচা রাস্তাগুলোতে শুখানো হচ্ছে ধান ও খড় : যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে গ্রামীণ পাকা-কাঁচা রাস্তাগুলোতে শুখানো হচ্ছে ধান ও খড় : যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গ্রামীণ জনপদের পাকা ও কাঁচা রাস্তাগুলোতে ধান এবং খড় শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা এমন আশংঙ্খা জনসাধারণের।
Image may contain: sky, tree, cloud, outdoor and nature
সরেজমিন ও জনসাধারণ সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমের ধান কাটামাড়াইয়ের কাজ শুরু হয়েছে কিছুদিন আগে। আর এই ধান কাটার পর সুবিধার্থে ধান ও খড় শুখানো জন্য অনেকেই বেচে নিয়েছেন গ্রামীণ জনপদের পাকা-কাঁচা রাস্তাগুলো। এমনকি বিভিন্ন যায়গায় দেখা যায় স্যালো মেশিন রাস্তার উপর বসিয়ে ধান মাড়াই করতে। ধান ও খড় শুকানোর কারনে ঐ রাস্তাগুলোতে চলাচলকারী মোটরসাইকেল, অটোরিক্সা, বাইসাইকেল সহ অন্যান্য যানবাহন বিপদজনক ভাবে চলাচল করছে। উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের ভবানিপুর পাকা রাস্তাটির পুরো অংশই এখন দখল করে ধান ও খড় শুকাচ্ছেন স্থানীয় এলাকাবাসী। যার কারনে ঐ রাস্তা দিয়ে চলাচলকারী মোটরসাইকেল চালকরা একটু জোড়ে চালিয়ে গেলেই ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। কারণ ধান ও খড়ের উপড়ে ব্রেক ধরলেই স্লিপ করলেই হাত-পা ভাঙ্গা, ছিলা, ফোলাসহ অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি চার্জার অটোভ্যান, অটোরিক্সা ও বাইসাইকেল চালকদের চলাচল করতে গিয়ে দূর্ভোগ পোহাতে হচ্ছে এবং সেই সঙ্গে জনসাধারণকেও।
Image may contain: outdoor
ধান ও খড় শুকানো বিষয়ে এক কৃষককে জিজ্ঞাসা করলে তিনি এ প্রতিনিধিকে জানান, বাড়ীতে জায়গা সংকটের কারণে আমরা রাস্তায় ধান ও খড় শুখাচ্ছি। তবে আমাদের কারনে রাস্তায় চলাচলে জনসাধারণের একটু দূর্ভোগ সৃষ্টি হয়েছে স্বীকার করেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷