নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত অফিস সুপার সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত অফিস সুপার সাইফুল ইসলামকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় তার চাকুরী জীবনের শেষ কার্য দিবসে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন ছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷