https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 রেনু চাষি ভাইদের জানা উচিত - Gaibandha Online Portal

Breaking News

রেনু চাষি ভাইদের জানা উচিত


Image may contain: food

 যে সকল ভাইয়েরা রেনু চাষ করেন, বিশেষ করে দেশি মাগুর, শিং, গোলসা, পবদা,দেশি টেংরা ও ভিয়েতনাম কই।

১। কখনোই আপনারা, পুকুর প্রস্তুতির পর রেনুর উদ্দেশ্যে হ্যাচারীর সঙ্গে যোগাযোগ করবেন না।

২। পুকুরে যখন রেনু চাষ করবেন, তখন হ্যাচারির সঙ্গে যোগাযোগ করে, কি মাছের রেনু নিবেন, কত কেজি নিবেন, তাহার অর্ডার করে পুকুর প্রস্তুত সম্পন্ন করবেন।

৩। যে প্রজাতির মাছের রেনু নেবেন, সেই রেনুর মা মাছ ডোজ করার দিন কষ্ট করে হলেও, হ্যাচারিতে উপস্থিত থাকবেন। যদি উপস্থিত হতে না পারেন সে ক্ষেত্রে, যখন মাছকে হ্যাচারীতে ডোজ করবে, তখন ভিডিও কলে অবশ্যই আপনাকে উক্ত মাছকে ভিডিও দেখানোর শর্তে অগ্রিম/বায়না করবেন।
অথবা
খুব বিশ্বস্ত সূত্রের মাধ্যম দ্বারা রেনু ক্রয় করতে পারেন।

(কেননা এগুলো ব্যয়বহুল চাষ)

৪। মনে রাখবেন, ডোজ করার দিন থেকে ডেলিভারির তারিখ।
(ক) দেশি মাগুর ৭-৯ দিন।
(খ) শিং ৫ দিন।
(গ) কই ৪-৫ দিন।
(ঘ) গোলসা ৪-৫ দিন।
(ঙ) পবদা ৪-৫ দিন।
(চ) দেশি টেংরা ৪-৫ দিন।

৫। হ্যাচারী থেকে রেডি রেনু ক্রয় করলে ঠকার কারণ।
# রেডি ডিম তৈয়ার করার আগে হ্যাচারী মালিকগণ ভাবেন উক্ত রেডি রেনু গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে উচিত মূল্যে বিক্রি নাও হইতে পারে।
অথবা
# বাছাইকৃত নিম্নমানের মাছগুলো হইতে সংগ্রহীত রেনু, রেডি পার্টির নিকট বিক্রি করবে।
# রেডি রেনু ক্রয় কারীর নিকট হ্যাচারী মালিকগণ ব্রুড মাছের মান দায়বদ্ধ থাকবে না। কেননা আপনি তো দেখেই ক্রয় করলেন। 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷