https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীর জনি সিআইডি পুলিশের হাতে ঢাকায় গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীর জনি সিআইডি পুলিশের হাতে ঢাকায় গ্রেফতার

শেখ জনি ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি” নামক প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জনি (২২) সিআইডি পুলিশের হাতে ঢাকায় গ্রেফতার হয়েছে।
সিআইডি সুত্রে জানাযায় আসামী শেখ জনি প্রথমে তার নিকট ফটোগ্রাফী শিখতে আসা অপ্রাপ্ত বয়ষ্ক নারী শিক্ষার্থীদের টার্গেট করে তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রেন্ড লিস্টে যুক্ত হয় এবং এর পর মেসেজ ও ছবি পাঠিয়ে তাদের সাথে বন্ধুত্বের আন্তরিকতা সৃষ্টি করে । সম্পর্কটি গাঢ় হওয়ার পরই সে বিভিন্ন অশ্লীল , নগ্ন ও আপত্তিকর পর্ণ ছবি পাঠানো শুরু করে এবং ওই সব ছবি ও তাদের মেসেজে কথাবার্তা প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে কোমলমতী কিশোরী মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব পেশ করে। তার এহেন সাইবার অপরাধের শিকার হয়ে একজন ভিকটিম তার নামে মামলা রুজু করলে সাইবার পুলিশ সেন্টারের একটি টিম শেখ জনি কে মিরপুর হতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার কৃত কর্মের কথা স্বীকার করে এবং তার নিকট হতে জব্দকৃত মোবাইল অনুসন্ধান করে বিভিন্ন অশ্লীল , নগ্ন ও আপত্তিকর পর্ণ ছবি ও বিভিন্ন অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েদের সাথে কথোপকথনের প্রমাণ পাওয়া যায়।
গ্রেফতারকৃত জনি পলাশবাড়ী উপজেলা সদরের হরিনমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
Image may contain: 1 person, stripes

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷