পলাশবাড়ীতে ২ ইয়াবা সেবী ডিবি পুলিশের হাতে আটক : ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ দিনের জেল
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের নির্দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিজানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধা'র অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১.৪৫ ঘটিকায় সাব ইন্সপেক্টর আনেয়ার হোসেন সংগীয় ফোর্সসহ ডিবির একটি চৌকস টিম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন পৌরসভার কালীবাড়ী রোড বিনা জুয়েলার্স এর পার্শ্ব হইতে। ১.শ্রী লিটন চন্দ্র কুমার (২০) ও ২. শ্রী নিখিল চন্দ্র বর্মন(৩০) কে মাদক ইয়াবা সেবনের অপরাধে আটক করেন।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যকের ৫ দিনের জেল দিলে তাদের জেলহাজতে প্রেরন করেন। এখবর নিশ্চিত করেন ডিবি ওসি মোস্তাফিজুর রহমান।
সাজাপ্রাপ্ত মাদকসেবী ১.শ্রী লিটন চন্দ্র কুমার (২০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের শ্রী অতুল চন্দ্র মহন্তের ছেলে। ও ২. শ্রী নিখিল চন্দ্র বর্মন(৩০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আস্করপুর গ্রামের কামিনী কুমার বর্মনের ছেলে।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷