বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে কৃমিনাশক ঔষধ ও দানাদার খাদ্য বিতরণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার বন্যা কবলিত এলাকার প্রাণীসম্পদ ও প্রাণীসম্পদ নির্ভর জীবিকা রক্ষায় সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গবাদিপশুর কৃমিনাশক ঔষধ ও দানাদার খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মঃ সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি ছিলেন,জেলা প্রাণীসম্পদ অফিসার ডা: আব্দুস ছামাদ।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার বিপ্লব কুমার দে,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার খালেদুর রহমান,উপজেলা ভ্যাটেনারী সার্জেন্ট বেলাল হোসেনের সঞ্চালনায় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷