https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে জীবিত এক অবুঝ শিশুসহ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার : পরিচয় সনাক্তে পোষ্ট শেয়ার করুন - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে জীবিত এক অবুঝ শিশুসহ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার : পরিচয় সনাক্তে পোষ্ট শেয়ার করুন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাত মহিলার লাশ ও একটি জীবিত শিশু সন্তান উদ্ধার কে করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
Image may contain: one or more people
জানা যায়, অসুস্থ অবস্থায় মহিলাটি উপজেলার চক্ষু হাসপাতাল এলাকায় পড়েছিল। এমন্তাবস্থা দেখে পুলিশ তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।সেখানে অবস্থা শোচনীয় দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে নেওয়ার পথে মহিলাটি মারা যান।
Image may contain: 1 person, selfie
মহিলাটির পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।পুলিশ জানায় মহিলাটির পাশে একটি ৩/৪ বছর বয়সের শিশু বাচ্চা ছিল।শিশু বাচ্চাটি সুস্থ আছে তবে শিশু বাচ্চাটি তার পরিচয় বলতে পারছেনা।মৃত্যু মহিলার বয়স আনুমানিক ৪০। কেউ যদি এই অজ্ঞাত মহিলা এবং এই শিশু বাচ্চাটির পরিচয় জানতে পারেন তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷