সাঘাটায় যমুনা নদীতে যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা জেলার সাঘাটা উপেজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠির যমুনা নদীতে এক যুককের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর ৬টার দিকে ভরতখালীর নীলকুঠির যমুনা নদীর পাড়ে স্থানীয় লোকজন যুবকের লাশ ভাসতে দেখে সাঘাটা থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। উদ্ধারকৃত যুবকের লাশটি নীলকুঠী গ্রামের বাসিন্দা মো: খাজা মিয়ার ছেলে আশিক মিয়া (১৭)। মৃত্যূটি স্বাভাবিক না রহস্যজনক তা নিয়ে স্থানীয়দের মাঝে গুনজন বিরাজ করেছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, যুকবের লাশ উদ্ধারের পর প্রথমিক অবস্থায় আমরা কোন আঘাতের চিহ্ন পাইনি । অপমুত্যৃর মামলা করে মায়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধায় আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেছি।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷