https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে পূর্ব পরিকল্পিত ভাবে বসত বাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে জমি জবর দখলের চেষ্টা - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে পূর্ব পরিকল্পিত ভাবে বসত বাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে জমি জবর দখলের চেষ্টা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব পরিকল্পিত ভাবে বসতবাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতিসাধন করে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ থানার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের হামিদপুর চিত্তিপাড়া গ্রামের বাছেদ সরকার তার সাড়ে ১৬ শতাংশ জমিতে বসতবাড়ী সহ চাষবাস করে আসছিল।এরি একপর্যায়ে একই গ্রামের মৃত আফসার আলীর ছেলে নূরুল ইসলাম নুরু,তার ছেলে মিজানুর রহমান বাবু,মামুন মিয়া, আরিফ মিয়া ও আব্দুর রশিদ আকন্দগংরা উক্ত জমির মিথ্যা মালিকানা দাবী করে নানা অপচেষ্টায় জমি জবর দখলের পায়তারা করে আসছিল।এই অপচেষ্টার অংশ হিসাবে তারা গত ২৭/০৯/২০১৯ইং গভীর রাতে বাছেদের বাড়ীর টিনের ছাউনি,টিনের বেড়ায় নির্মান করা বসতবাড়ীতে কেরোসিন/প্রেট্রোল ছিঁটিয়ে আগুন ধরিয়ে দেয়।
ওই বাড়ীতে আগুন দাউদাউ করে জ্বলে উঠা দেখে প্রতিবেশীরা এগিয়ে এলে ততোক্ষনে টিনের চালা,বেড়া,আসবাবপত্র,কাথা,বালিশ তোষক পুড়ে ভূস্মিভূত হয়। এতে ওই বাড়ীর মালামাল পুড়ে ৪৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।এ ঘটনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবার থানায় এজাহার দায়ের করেছেন।
Image may contain: 2 people, outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷