"মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবো" -১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী মোছা: ছাবিনা পারভিন
একান্ত সাক্ষাৎকার------------------------------
পলাশবাড়ী পৌরসভার ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী মোছা: ছাবিনা পারভিন। তিনি বিশিষ্ট খাদ্য ও কাপড় ব্যবসায়ী আব্দুস সামাদ (মধু) এর স্ত্রী। সাক্ষাৎকার নিয়েছেন পলাশবাড়ী প্রতিনিধি।
কেমন আছেন?
-জি আলহামদুলিলাহ, অনেক ভালো।
আপনি মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করছেন, কেন নির্বাচনে অংশ নিচ্ছেন?
-আমি মূলত এর আগেও এলাকাবাসীর অনুরোধে নির্বাচন করেছি, তবে অল্প সংখ্যক ভোটের ব্যবধানে হেরেছি। এবারো এলাকাবাসীর অনুরোধে নির্বাচন করছি। আমার মূল উদ্দেশ্য মানুষের জন্য কিছু করা।
আপনি নির্বাচিত হলে এই ওয়ার্ডের জন্য কী উন্নয়নমূলক কাজ করবেন?
-আপনারা জানেন বর্তমানে পলাশবাড়ীর যুব সমাজ মাদক-আক্রান্ত। আমি আমার ওয়ার্ডে মাদক বন্ধের পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও ওয়ার্ডের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করবো।
আপনার কি মনে হয় বর্তমান পরিস্থিতিতে পলাশবারিতে সুষ্ঠু নির্বাচন হবে?
-আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো ধরণের অন্যায় প্রতিরোধ করে নির্বাচন সুষ্ঠু রাখার জন্য। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমি জয়ী হবো ইনশাআল্লাহ।
আপনি কি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ?
-আমি শতভাগ আশাবাদী আমার জয়ের ব্যাপারে। কারণ এলাকাবাসীর অনুরোধেই আমি নির্বাচন করছি। এলাকাবাসী আমার পরিবার এবং আমাকে খুব ভালভাবেই চেনে, তাই আমি শতভাগ আশাবাদী।
যদি আপনি নির্বাচিত না হোন সেক্ষেত্রে আপনার চিন্তা কি? কিভাবে মানুষের পাশে থাকবেন?
-যদিও আমি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, তবুও আমি যদি নির্বাচনে হেরে যাই তাহলে আমি পরাজয় মাথা পেতে নেবো। তবে এলাকাবাসীর জন্য আমি আমার সাধ্যমত তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
গাইবান্ধা অনলাইন পোর্টাল এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেয়ার জন্য। শুভকামনা আপনার জন্য।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷