https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে গৃহবধুকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা ।।আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে গৃহবধুকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা ।।আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নে এক গৃহবধুকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করার বিরোধের জের ধরে ইয়াবা ব্যবসায়ী আজাদুল গং কর্তৃক ওই গৃহবধুর স্বামী জায়েদ আলীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় হত্যার চেষ্টার স্বিকার জায়েদ আলীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তালুককানুর ইউনিয়নের সমস্ পাড়া গ্রামের ফহিম উদ্দিনের ছেলে জায়েদ আলীর স্ত্রীকে একই গ্রামের মৃত কাপাশিয়ার ছেলে একাধিক মামলার আসামী ইয়াবা ব্যবসায়ী আজাদুল (৩২)গত কয়েক মাস পূর্বে কু-প্রস্তাব দেয়। সেই সেময় সেই কু-প্রস্তাবে স্বামী জায়েদ আলী প্রতিবাদ করলে তার বাড়ীঘর ভাংচুর ও মারপিট করে সে বিষয়ে থানায় মামলা দায়ের হলে আজাদুল আরও ক্ষিপ্ত হয়ে উঠে।এবং এই পূর্ব বিরোধের জের ধরে জায়েদ আলী তার ছেলেকে নিয়ে শশুরবাড়ী উত্তরপাড়া যাবার পথে করতোয়া নদীর ধারে পৌঁছিলে পূর্ব পরিকল্পিত ভাবে ওই পেতে লুকিয়ে থাকা আজাদুল ও লুৎফরসহ ৫/৬ জনের একটি দুর্বৃত্ত দল হত্যার উদ্দেশ্যে রাম দা/হাসুয়া দিয়ে মাথায় এলোপাথারি কোপাতে থাকে এতে জায়েদ আলী রক্তাক্ত জখম হয়ে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার ছেলে কৌশলে পালিয়ে চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন জায়েদ আলীকে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্মে ভর্তি করে। এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
Image may contain: one or more people, people sitting and child

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷