https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার গোবিন্দগন্জ থানা কর্তৃক ৪২ বোতল ফেনসিডিল সহ ১ জন গ্রেপ্তার - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার গোবিন্দগন্জ থানা কর্তৃক ৪২ বোতল ফেনসিডিল সহ ১ জন গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ ২৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই নুরুল এবং এএস আই মনজুরুলের নেতৃত্বে একটি টিম গোবিন্দগঞ্জ থানাধীন কামদিয়া ইউনিয়নের দিঘির হাট বাজার এলাকা হতে একটি অটোরিকশা তল্লাশি করে ৪২ বোতল ফেনসিডিল সহ পেশাদার মাদক ব্যবসায়ী আসামি আজাদ(৪১) পিতা মৃত লিয়াকত আলী সাং জাটিহার থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুর কে আটক করে।ঐ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। এই চক্র দীর্ঘদিন ধরে হিলি এলাকা হতে ভারতীয় ফেনসিডিল চোরাই পথে এনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। উদ্ধার কৃত ফেনসিডিলের বাজার মূল্য অনুঃ ৪২ হাজার টাকা। আসামি আজাদুলের বিরুদ্ধে দিনাজপুর আদালতে আরো দুটি মাদকের মামলা বিচারাধীন আছে। আজাদ ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
Image may contain: 3 people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷