https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ফুলছড়িতে বাদামের বাম্পার ফলন - Gaibandha Online Portal

Breaking News

ফুলছড়িতে বাদামের বাম্পার ফলন

ফুলছড়ির চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। অন্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় দিন দিন এ অঞ্চলে বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।
জেলায় বাদামের চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ সরবরাহসহ বিভিন্ন সহযোগিতা করছে কৃষি বিভাগ।
গাইবান্ধার ফুলছড়ির জিগাবাড়ী, হরিচন্ডি, পাগলার চরসহ বিভিন্ন চরাঞ্চলে চিনা বাদামের বাম্পার ফলন হয়েছে।ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন অন্য ফসলের চেয়ে কম খরচে বেশি লাভ পাওয়ায় এবং অল্প সময়ে ফসল উৎপাদন হওয়ায় দিন দিন চর অঞ্চলে বাদাম চাষ আগ্রহী হচ্ছে কৃষকরা। বাদাম চাষে অন্য ফসলের মতো কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। তেমনি দরকার হয়না রাসায়নিক সার ব্যবহার করার।
প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ করে ২০ থেকে ২৪ মণ বাদাম উৎপাদন করা যায়। উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকের বিঘা প্রতি লাভ হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। এ জন্য বাদাম চাষে আগ্রহী চাষীরা।
কৃষকদের বাদাম চাষে আগ্রহী করতে প্রশিক্ষণ, বিনামূল্য বীজ প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।
ফুলছড়ি উপজেলায় রবি মৌসুমে ৭শ’৬০ হেক্টর এবং চলতি মৌসুমে ২০ হেক্টর জমিতে চিনা বাদামের চাষ হয়েছে বলে জানায় কৃষি অফিস।
বাদাম

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷