https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে চলছে জমজমাট জুয়ার আসর।।জরিমানা দিলেই মিলছে মুক্তি!!! - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে চলছে জমজমাট জুয়ার আসর।।জরিমানা দিলেই মিলছে মুক্তি!!!

গাইবান্ধার পলাশবাড়ীতে চলছে জমজমাট ক্রিকেট জুয়া ও তাসের জুয়া। সম্প্রতি পুলিশ জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে দু একজন কে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে যত সামান্য অর্থদন্ড প্রদানের মাধ্যমে ছেরে দেওয়া ফলে দিন দিন বেড়েই চলছে এই জুয়া।
উপজেলা সদরের বেশ কয়েকটি স্থানে সন্ধা থেকে ভোর রাত পর্যন্ত চলে এই তাসের জুয়া। থানা থেকে মাত্র ১০ গজ দুরে চলে হাজার হাজার টাকার খেলা।অনেক ভিআইপি ভিভিআইপিরা এখানে টাকার বিনিময়ে তাস নামের জুয়া খেলে।এছারাও রংপুর বাসষ্ট্যাণ্ড,টেংরাবাদিয়াখালী রোড,ছাড়াও সদরের আরো বেশ কয়েকটি স্পটে চলছে খেলে।
তবে তাসের জুয়া কে পিছনে রেখে এগিয়ে চলছে ক্রিকেট জুয়া,প্রতিদিন বিশ্বকাপ ম্যাচসহ প্রতিটি ম্যাচেই চলছে জুয়া খেলা।সদরের কালীবাড়ীহাট,স্বর্নপট্রি,চৌমাথা মোড়,কতিপয় নরসুন্দর ছারা ও স্কুল কলেজ গামী ছাত্ররা এই জুয়ায় মেতে ওঠেছে।
অন্যান্য থানা এলাকায় ক্রিকেট জুয়ার অভিযান পরিচালনা হলে ও পলাশবাড়ী থানায় ক্রিকেট জুয়া বিরোধী অভিযান হয়নি।ফলে উঠতি বয়ষি তরুনরা দিন দিন বিপথগামী।অনেকে চুড়ি ছিনতাই এর মত পেশায় জরিয়ে পরেছে।
এরইধারাবাহিকতায় পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম গত ২৪/০৬/১৯ তারিখ ১ নং কিশোরগাড়ী ও ২নং হোসেনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুইটি দলের জুয়া খেলারত অবস্থায় ১। মোঃ খোরশেদ প্রধান, পিতা-সামছুল প্রধান, সাং-শিমুলিয়া, ২। মোঃ আনিসুর রহমান, পিতা-হযরত আলী, সাং-দিঘলকান্দি, ৩। মোঃ হারুন মিয়া, পিতা-মৃত ফজলু মিয়া, সাং-বাহিরডাঙ্গা, ৪। মোঃ আল আমিন, পিতা-মোঃ দুলু শেখ, সাং-হিজলগাড়ী, সর্ব থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা’দেরকে গ্রেফতার করে ।
পরবর্তীতে আসামীদেরকে ভ্রাম্যমান আদালতে সোপদ্দ করা হইলে সকলকে অর্থদন্ড প্রদান করে।

Image may contain: 4 people, people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷