https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে পঙ্গুঁ ভ্যান চালক মালেক বাঁচতে চান - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে পঙ্গুঁ ভ্যান চালক মালেক বাঁচতে চান

গাইবান্ধার পলাশবাড়ীতে পঙ্গুঁ ভ্যান চালক আব্দুল মালেক (৩৮) বাঁচতে চান। ভ্যান চালানো অবস্থায় তার পায়ের আঙ্গুলে ক্ষত ইনফেকশন জনিত রোগের সৃষ্টি হয়। সেই রোগে ২ বছর যাবৎ চিকিৎসা ব্যয়ে ভিটা মাটি বিক্রি করে সর্বশান্ত হয় মালেক। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে তার দু’টি পা কেটে ফেলতে হয়। পা দু’টি হারিয়ে বর্তমানে হার্টের জটিল সমস্যায় ভূগছেন। তার এই চিকিৎসা ব্যয়ে প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু তার কোন আর্থিক উৎস নেই। নেই কোন সম্পদ। প্রকৃত পক্ষে তিনি এতিম। পরিবারের সদস্যদের নিয়ে কোন রকমে ভিক্ষা করে অনাহার-অর্ধাহারে তার দিন কাটছে। পঙ্গুঁ ভ্যান চালক মালেক উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামের মৃত আবুল হোসেন ছেলে। তার দেখভাল করার কেউ নেই। কিন্তু অসহায়, অচল ও পঙ্গুঁ মালেক পরিবারের সদস্যদের নিয়ে বাঁচতে চায়। এহেন পরিস্থিতিতে চিকিৎসার জটিলতা কাটিয়ে উঠে পরিবার নিয়ে জীবন বাঁচানোর জন্য দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের বিত্তবান, দানশীল ও মানব দরদী ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করছেন। সাহায্য পাঠানোর ঠিকানা সঞ্চয়ী হিসাব নম্বর- ২৪৯৭২ সোনালী ব্যাংক লিঃ, পলাশবাড়ী শাখা ও বিকাশ একাউন্ট নং-০১৯১৩-১৮০৯৭৬।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷