https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার

গাইবান্ধা পৌরসভা মুন্সিপাড়া জামে মসজিদ এলাকা থেকে শনিবার রাতে ইয়াবা ব্যবসায়ি সাদ মাহমুদ সৈকত (৩০) কে ডিবি পুলিশ গ্রেফতার করে। সৈকত পৌর এলাকার মাস্টারপাড়ার মৃত আলী আহমেদের ছেলে। 
পুলিশ সুত্রে জানা গেছে, সাদ মাহমুদ সৈকত দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। ফলে পুলিশ সৈকতকে দীর্ঘদিন ধরে হন্যে হয়ে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে ১ হাজার ৮শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা। ইতোপূর্বে পুলিশ সৈকতকে গ্রেফতারের চেষ্টা করলে সে পুলিশকে আঘাত করে পালিয়ে যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে সদর থানায় ৫টি মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷