পলাশবাড়ীতে হুমকি-ধামকি ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাইবান্ধার পলাশবাড়ীতে হুমকি-ধামকি ও হামলার প্রতিবাদে ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামে নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলনে সাদিয়া আফরিন শিমু তার লিখিত বক্তব্যে বলেন, তার বাবা নবগঠিত পৌর কমিটির সদস্য আব্দুল কুদ্দুস সরকার ২০০৪ সালে একই গ্রামের ভোলা শেখের স্ত্রী জরিনা খাতুন বেওয়া, ছেলে ইউনুস আলী ও মেয়ে খালেদা বেগমের নিকট হতে ২৩ শতাংশ জমি কবলা দলিল মুলে ভোগদখল করে আসছেন। উক্ত জমি বাবদ দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় ও তারিখে আরো টাকা দাবী করে আসছেন ভোলা শেখের ছেলে দাতা ইউনুস আলী ও তার সহযোগী আমিনুল ইসলাম দুদু’র ছেলে পলাশ মিয়া। তাদের দাবীকৃত টাকা না দেয়ায় ২৯ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় একই গ্রামের মহির উদ্দিনের বাড়ী সামনের রাস্তায় আমার বড় ভাই মাহামুদুল হাসান সোহেলকে পথরোধ করে মারপিট করে। উক্ত পরিবারের সদস্যদের যেখানে-সেখানে মারপিটসহ বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করায় বর্তমানে পরিবারটি গৃহবন্দীসহ নিরাপত্তা হীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার নিকট জরুরী আশু হস্তক্ষেপ কামনা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাবা আব্দুল কুদ্দুস সরকার, মা মিনা বেগম, ভাই মাহামুদুল হাসান সোহেল, বোন সোনিয়া, কানিজ ও ভাবি শারমিন আক্তার।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷