গোবিন্দগঞ্জে ডিবির অভিযানে ৬ মাদকসেবী আটক, উদ্ধার ৫০ পিস ইয়াবা
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের ১০টি ফুয়েল পেপার, ৬টি পাইপ ও ৬টি প্লাস্টিকের কর্ক উদ্ধার করা হয়। অভিযানের সময় এক সহযোগী জানালা দিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) সকালে নাকাইহাট বাজার সংলগ্ন কৃষি বিপণন অধিদপ্তরের একটি পরিত্যক্ত গোডাউনের অফিস কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪১ এবং তারিখ ১৮/০৭/২০২৬।
পুলিশ আরও জানায়, অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পলাতক সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷