https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাদুল্যাপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Gaibandha Online Portal

Breaking News

সাদুল্যাপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা জেলার সাদুল্যাপুরবাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়। আজ ১১ নভেম্বর শনিবার সারাদেশের ন্যায় সাদুল্যাপুর উপজেলা যুবলীগের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ ফজলুল হক রানার সভাপতিত্বে সাদুল্যাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ সাদুল্যাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহারিয়ার খাঁন বিপ্লব, যুবলীগের সহ-সভাপতি এজেডএম মাজেদুল হক টুটুল, জিএস সোহেল, আঃ খালেক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, নুর আজম মন্ডল নীরব, তরিকুল ইসলাম নয়ন, যুবলীগের সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, মহিলা যুবলীগের সভাপতি আরজিনা আক্তার ও সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার শিল্পী প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের যুবলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷