গোবিন্দগঞ্জে প্লে-গ্রুপ শিক্ষার্থী অপহরণের অভিযোগ, সন্তান ফিরে পেতে মায়ের আকুতি
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চাষকপাড়া গ্রাম থেকে প্লে-গ্রুপ পড়ুয়া শিশু বোরহানকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে শিশুটির পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, শিশু বোরহান রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালান। কোথাও সন্ধান না পেয়ে অপহরণের আশঙ্কা করে তারা গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা বলেন, তিনি শুধু তার সন্তানকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে চান এবং এ বিষয়ে প্রশাসনের কাছে সহায়তা কামনা করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুটিকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দায়ের করা অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷