https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আজ ২৫ অক্টোবর বুধবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম সাজা, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, কামরুল হাসান সেলিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান সরকার, ফিরোজ আলম বাবু, মোস্তাক আহমেদ, এসএম কামাল হোসেন, অধ্যাপক শফিউল করিম দোলন, আব্দুস সামাদ মন্ডল, অ্যাড. আব্দুস সালাম, আবু আলা মওদুদ, ফরিদুল হক রুবেল, আনিসুজ্জামান বিদ্যুৎ, মোঃ মজিবুল হক ছানা, আব্দুল হাই, শফিকুর রহমান খোকা, ফেরদৌস আলম লিটন, আলতাফ হোসেন মামুন, শেখ নজরুল ইসলাম, মহিলা দলের ঝর্না মান্নান, দিলরুবা পারভীন ঝর্না, মৌসুম আকতার তমা, রুবী আলম, মাধবী সরকার, লাইলী বেগম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিক, খন্দকার আল আমিন, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারেরও দাবি জানান।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷