জেলায় নবাগত সিভিল সার্জন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এএসও গাইবান্ধার সদস্যরা
গাইবান্ধা জেলায় নবাগত সিভিল সার্জন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এএসও গাইবান্ধার সদস্যরা।
আজ ২৫ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২ টায় গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস শাকুর এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন, (এএসও) গাইবান্ধার সদস্যবৃন্দ।
সাক্ষাৎ কালিন সময়ে উপস্থিত ছিলেন অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান, সিনিয়র সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক রাব্বী ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ হাসান জিবন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহির আসেফ হিমেল, অর্থ বিষয়ক সম্পাদক সাহিদ হাসান, উপ অর্থ বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মো. সিহাব বাবু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইসমিতা সুলতানা, সদস্য রাকিব হাসান সীমান্ত, মুক্তাবির, রিপন প্রমুখ।




কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷