https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 নির্বাচনের দাবীতে গোবিন্দগঞ্জে সড়ক পরিবহন শ্রমিকদের সংবাদ সম্মেলন - Gaibandha Online Portal

Breaking News

নির্বাচনের দাবীতে গোবিন্দগঞ্জে সড়ক পরিবহন শ্রমিকদের সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জস্থ গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ৪১৫) এর নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে শ্রমিকরা। গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শাখা সংগঠন মাইক্রোবাস শাখার আয়োজনের আজ ২৫ অক্টোবর বুধবার সকালে শাখার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন মাইক্রোবাস শাখার সভাপতি সাইফুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিকরা অভিযোগ করেন, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ৪১৫) কার্যনির্বাহী কমিটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২১/১২/২০১৩ খ্রিষ্টাব্দে। নির্বাচিত কমিটি পরের দিন ২২/১২/২০১৩ খ্রিষ্টাব্দে দায়িত্ব গ্রহন করে। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহনের পর থেকে সব্বোর্চ্চ ৩ (তিন) বছর দায়িত্ব পালন করবেন। নির্দিষ্ট সময় অতিবাহিত হলে পরবর্তিতে তারা নির্বাচন পরিচালনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। কিন্তু দুঃখের বিষয় বর্তমান কমিটির মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে ১০ (দশ) মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোন সাধারণ সভা করে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়নি। বর্তমান কমিটির দায়িত্বপালন করার সময় একবারও সাধারণ সভার আয়োজন করে নি। এতে করে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘিত হচ্ছে এবং মটর শ্রমিকদের স্বার্থহানী ঘটছে।
লিখিত বক্তব্যে তারা আরো জানান, তিনি আরো জানান, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ও সাধারণ সভায় আয়োজন না করা হলে সাধারণ শ্রমিকদের স্বার্থ বৃহৎ আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। এক প্রশ্নের জবারে তিনি জানান, ষড়যন্ত্রের অংশ হিসেবে গত নির্বাচনে যারা অংশ গ্রহন করেছিলো তাদের আইডি কার্ড এখনো হস্তান্তর করা হয় নি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ৪১৫) সাবেক সভাপতি ছামছুল হক, সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ, বর্তমান দপ্তর সম্পাদক নাইম সরদার, মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক হাসানুর রহমান, মহিমাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক আজাদুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল খালেক, ইকবাল হোসেন, ময়নুল হক, সিরাজ প্রমুখ।
শেষে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজি নং রাজ ৪১৫) বর্তমান কমিটির দপ্তর সম্পাদক নাইম সরদার সাধারণ শ্রমিকদের স্বার্থে সংবাদ সম্মেলনেই পদত্যাগের ঘোষণা প্রদান করেন।




কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷