https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চাই না: ডা. শফিকুর রহমান - Gaibandha Online Portal

Breaking News

কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চাই না: ডা. শফিকুর রহমান

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চান না। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র—এ দেশের ওপর কোনো ধরনের খবরদারি মেনে নেওয়া হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গা

কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চাই না

ইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিশ্বের সব দেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। প্রতিবেশী দেশকে আমরা প্রতিবেশী হিসেবেই দেখতে চাই। আমরা কারও ওপর খবরদারি করতে চাই না, আবার কেউ এসে আমাদের ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশের ওপর খবরদারি করুক—তাও দেখতে চাই না।’

তিনি বলেন, ‘গত ৫৪ বছরের যে রাজনৈতিক বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, সেই শাসনব্যবস্থা আমরা আর দেখতে চাই না। আমরা চাই এর আমূল পরিবর্তন।’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও সাধারণ নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘একই দিনে দুটি ভোট হবে—গণভোট ও সাধারণ নির্বাচন। গণভোট সফল হলে সাধারণ নির্বাচনও সফল হবে।’ এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় দলীয় প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি আগামী নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷