https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদনই করা হয়নি: যশোর জেলা প্রশাসন - Gaibandha Online Portal

Breaking News

ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদনই করা হয়নি: যশোর জেলা প্রশাসন

 বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি সংক্রান্ত সংবাদে ভিন্নমত ও ব্যাখ্যা দিয়েছে যশোর জেলা প্রশাসন। প্রশাসনের দাবি, সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আদৌ কোনো লিখিত আবেদনই করা হয়নি।

ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদনই করা হয়নি: যশোর জেলা প্রশাসন

রোববার (২৫ জানুয়ারি) যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশীষ কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দি জুয়েল হাসান সাদ্দামকে গত বছরের ১৫ ডিসেম্বর বাগেরহাট জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোরের জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদন করা হয়নি

যশোর জেলা প্রশাসন আরও জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে পরিবারের বক্তব্যের বরাতে যে দাবি উঠে এসেছে—প্যারোলে মুক্তি না পাওয়ায় মরদেহ কারাগারে আনা হয়েছে—তা সঠিক নয়। সময় স্বল্পতার কারণে পরিবারের নিজস্ব সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে জেলগেটে মরদেহ দেখানোর ব্যবস্থা নেওয়া হয় বলে পরিবারই জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বন্দীর স্ত্রীর কাছে লেখা চিঠি ও কারাগারে বন্দী অবস্থায় তোলা কিছু ছবি যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এছাড়া “আবেদন করার পরেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি”—এমন তথ্যও অসত্য বলে দাবি করা হয়েছে। কারণ জেলা ম্যাজিস্ট্রেট, যশোর বরাবর প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে এবং মানবিক দিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কারাফটকে মরদেহ দেখানোর ব্যবস্থা করে।

কারা কর্তৃপক্ষ জানায়, লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের ছয় সদস্যকে কারাফটকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে সাদ্দামকে স্ত্রী ও নয় মাসের শিশুসন্তানকে শেষবারের মতো দেখার জন্য আনুমানিক পাঁচ মিনিট সময় দেওয়া হয়।

উল্লেখ্য, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তাদের নয় মাসের শিশুসন্তানের মরদেহ শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাদ্দামকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷