গাইবান্ধার পাঁচ আসনে ৪০ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হচ্ছে নির্বাচনী মাঠের লড়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৪০ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন এবং দুই নারীসহ ৮ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আসনভিত্তিক প্রার্থী ও প্রতীক
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)
এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
-
বিএনপি (ধানের শীষ): খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী
-
জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা): মাজেদুর রহমান
-
জাতীয় পার্টি (লাঙল): শামীম হায়দার পাটোয়ারী
-
বাসদ (মার্কবাদী) (কাঁচি): পরমানন্দ দাস
-
আমজনতার দল (প্রজাপতি): কাওছার আজম হান্নু
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা): রমজান আলী
-
স্বতন্ত্র (ঢেঁকি): মোস্তাফা মহসিন
-
স্বতন্ত্র (কলস): ছালমা আক্তার
গাইবান্ধা-২ (সদর)
এ আসনে লড়ছেন ৭ জন প্রার্থী।
-
বিএনপি (ধানের শীষ): আনিসুজ্জামান খান বাবু
-
জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা): আব্দুল করিম
-
জাতীয় পার্টি (লাঙল): আব্দুর রশিদ সরকার
-
জনতার দল (কলম): শাহেদুর জাহান
-
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (কাস্তে): মিহির কুমার ঘোষ
-
বাসদ (মার্কবাদী) (কাঁচি): আহসানুল হাবীব সাঈদ
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা): মোহাম্মদ আব্দুল মাজেদ
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী)
এই আসনে ১০ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
-
বিএনপি (ধানের শীষ): অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক
-
জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা): আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম
-
জাতীয় পার্টি (লাঙল): মইনুর রাব্বী চৌধুরী
-
জনতার দল (কলম): মনজুরুল হক
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা): এটিএম আওলাদ হোসাইন
-
গণঅধিকার পরিষদ (ট্রাক): সুরুজ মিয়া
-
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ (আপেল): মোছাদ্দিকুল ইসলাম
-
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (কাস্তে): আব্দুল্লাহ আদিল
-
স্বতন্ত্র (ঘোড়া): এস এম খাদেমুল ইসলাম খুদি
-
স্বতন্ত্র (ঢেঁকি): আজিজার রহমান
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী।
-
বিএনপি (ধানের শীষ): মোহাম্মদ শামীম কায়সার
-
জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা): আব্দুর রহিম সরকার
-
জাতীয় পার্টি (লাঙল): কাজী মো. মশিউর রহমান
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা): সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন
-
বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল): আতোয়ারুল ইসলাম
-
স্বতন্ত্র (মোটরসাইকেল): আব্দুর রউফ আকন্দ
গাইবান্ধা-৫ (ফুলছড়ি–সাঘাটা)
এ আসনে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
-
বিএনপি (ধানের শীষ): ফারুক আলম সরকার
-
জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা): আব্দুল ওয়ারেছ
-
জাতীয় পার্টি (লাঙল): শামীম হায়দার পাটোয়ারী
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা): আজিজুল ইসলাম
-
বাসদ (মার্কবাদী) (কাঁচি): রাহেলা খাতুন
-
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (কাস্তে): শ্রী নির্মল
-
স্বতন্ত্র (হাঁস): নাহিদুজ্জামান নিশাদ
-
স্বতন্ত্র (মোটরসাইকেল): এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু
-
স্বতন্ত্র (ঘোড়া): মেহেদী হাসান বিদ্যুৎ
ভোটার সংখ্যা ও নির্বাচনী প্রস্তুতি
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। গাইবান্ধা জেলার পাঁচটি আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জনের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪১৬ জন, নারী ভোটার ১১ লাখ ৭ হাজার ৯৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন।
গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, তফশিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷