https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে বাবা-ছেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে কে কত ভোট পেলেন? - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে বাবা-ছেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে কে কত ভোট পেলেন?

 চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫ নং সাপমারা ইউনিয়নে একই পদে বাবা-ছেলে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

জানা গেছে,সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন সরদার ঘোড়া প্রতীক ও তার ছেলে সুমন সরদার টেলিফোন প্রতীক নিয়ে অত্র ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

(২৬-ডিসেম্বর) রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে বাবা তোফাজ্জল হোসেন সরদার ৪ হাজার ২০৪ ভোট পেয়েছেন।তিনি বিজয়ী প্রার্থী হতে ৪৬১ ভোট কম পাওয়ায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন নি।তার ছেলে সুমন সরদার টেলিফোন প্রতীকে পেয়েছেন মাত্র ২২ ভোট।

এ বিষয়ে জানতে চাইলে তোফাজ্জল হোসেন সরদার বলেন, গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ষড়যন্ত্র করে আমার ভোট অন্য একটি উপজেলায় তালিকাভুক্ত করেছিল।যে কারণে তালিকা সংশোধন করতে আমাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।এমন্তাবস্থায় প্রার্থীতায় জটিলতার আশঙ্কায় আমরা বাবা-ছেলে দুজনই মনোনয়ন দাখিল করেছিলাম।পরবর্তীতে সময় সংকীর্ণতায় ছেলের মনোনয়ন প্রত্যাহার করা হয়নি।

তবে ভোটের মাঠে শুধু আমিই ঘোড়া মার্কা প্রতীকে মার্কা ছাপিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছি,আমার ছেলেও আমার পক্ষেই প্রচার প্রচারণা চালিয়েছে।তিনি বলেন তবুও ব্যালটে প্রতীক থাকায় আমার ছেলে টেলিফোন প্রতীকে ২২টি ভোট পেয়েছে।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷