https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি


Image may contain: 6 people, people sitting, people standing and outdoor

 করোনার এই সময়কালে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে কৃষকলীগের আয়োজনে উপজেলার মহদীপুর ও বরিশাল ইউনিয়নের পৃথক দুটি স্থানে আজ শুক্রবার সকালে জমি হতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাধারণ এ্যাড.উম্মে কৃলসুম স্মৃতি এমপি । এর আগে তিনি ২ শতাধিক অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা তুলে দেন ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগে নেতা আব্দুস সামাদ মাষ্টার,বরিশাল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক মহব্বজান চৌধুরী, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম পাপুল, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মাহিবুল হাসান মুকিতসহ অন্যান্যরা ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড . উম্মে কুলসুম স্মৃতি এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ূ কামনা করে দোয়া কামনা করেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷