গোবিন্দগঞ্জ থানা পুলিশ হাতে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক-২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ জুলাই রাত অনুঃ ০১.২৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভাস্থ বাধন পাম্পের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহন আটক পূর্বক তল্লাশি করে বাসে থাকা যাত্রী আসামি ১/ শফিকুল ইসলাম(২৩) পিতা জাবেদ আলী কে ২০ বোতল ও আসামি ২/মতিউর রহমান (৩০)
পিতা হাসান আলী কেও ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে। উভয়ের সাং করঞ্জি থানা চিরিরবন্দর জেলা দিনাজপুর। এরা নিয়মিত ভাবে ঢাকায় ফেন্সিডিল আনা-নেয়া করে থাকে।
থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান,উদ্ধার কৃত ৪০ বোতল ফেনসিডিলের মূল্য অনুঃ ৪০ হাজার টাকা।আসামিদ্বয়ের বিরুদ্ধে থানায় ১টি মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷