https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা কেশবপুর গ্রামে ৬টি বাড়িতে চুরি ! - Gaibandha Online Portal

Breaking News

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা কেশবপুর গ্রামে ৬টি বাড়িতে চুরি !

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রার কেশবপুর গ্রামে আজ রাত্রি কালীন সময়ের যেকোন ভাগে নজরুল ইসলাম,তাইজাল, তারিকুল ,সেলিম, আকামদ্দিন ও সাকিব সহ একই গ্রামের ৬টি বাড়িতে চুরি সংঘটিত হবার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, রাতের শেষ ভাগে হঠাৎ ঘুম থেকে উঠে দরজা খোলা অবস্হায় দেখা যায় এবং কক্ষের ব্যবহৃত জিনিসপত্র বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে কক্ষের মালা মাল যথাস্থানে নেই।

পরবর্তীতে তাতে ধারনা করা হয় তালা কেটে কিংবা যে কোন কৌশলে তার কক্ষে ঢুকে স্বর্ণঅলংকার নগদ টাকা সহ প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার মালা মাল চুরি করে নিয়ে গেছে। একই ভাবে গ্রামের আরো ৫টি বাড়ি থেকে মোবাইল ফোন সহ নগদ টাকা চুরি হয়েছে।

তিনি জানান , এ বিষয়ে কুমারখালী থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি করার জন্য প্রস্তুতি গ্রহন করছি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷