https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে মারপিট ও প্রাচীর ভাঙ্গার অভিযোগ - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে মারপিট ও প্রাচীর ভাঙ্গার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (প্রধানপাড়া) মহল্লার মৃত-আব্দুর রফিকের ছেলে আব্দুর রাজ্জাক গত ১ জুলাই তার নিজ বাড়ীতে প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এতে একই মহল্লার মৃত-আলম মিয়ার ছেলে শামীম মিয়া (৩৫) সহ তার ভাইয়েরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ যেয়ে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজ্জাক মিয়া কাজ বন্ধ রাখেন। এ সুযোগে শামীম মিয়া ও তার ভাই মাসুম মিয়া (২৮), ডন মিয়া (২৫) গণ সন্ত্রাসী কায়দায় পুলিশের নির্দেশনা অমান্য করে গত ৩ জুলাই বিকেল ৩ টার দিকে প্রাচীর ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় রাজ্জাকের মা রাশেদা বেওয়া (৬০) ও রাজ্জাকের স্ত্রী শাম্মী বেগম (৩০) বাঁধা দিলে তাদের মারপিট ও গলার ৪০ হাজার টাকা মূল্যের চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাজ্জাকের স্ত্রী শাম্মী বেগম বাদী হয়ে শামীম সহ ৫ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এ ঘটনার পর থেকে শামীম মিয়া গণ বিভিন্ন হুমকি দিচ্ছে বলে অভিযোগকারী শাম্মী বেগম জানান।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷