গোবিন্দগঞ্জ কৃষকের কাছে হতে ৪ হাজার ৯৮ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবারের অর্থ বছরের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ
২০২০ মৌসুমের আওতায় সারা দেশ হতে ৮ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করার
সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলা হতে ৪০৯৮ মেঃটন ধান
ক্রয় করা হবে।প্রতি কেজি ২৭ টাকা দরে এ ধান ক্রয় করবে সরকার।এ ধান ক্রয়ে
যাতে মধ্যস্বত্বভোগী ও কোন রাজনৈতিক প্রভার ফেলাতে পারে সে লক্ষে প্রতিটি
ইউনিয়নের প্রকৃত তালিকাভুক্ত কৃষকদের মধ্যে হতে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ জানিয়েছেন সরকারি নির্দেশনা অনুযায়ী গোবিন্দগঞ্জের প্রতিটি ইউনিয়নের তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের মধ্য থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের থেকে ধান ক্রয় করা হবে।

তিনি আরও
জানান এ কৃষক নির্বাচনের লটারি কার্যক্রম পরিচালনার জন্য গোবিন্দগঞ্জ
উপজেলা সহকারী কমিশনার ভূমি কে আহ্বায়ক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ
কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।গঠিত এ
কমিটির তত্ত্বাবধানে আগামী ১১ ও ১২ মে সকাল ১০ টা থেকে গোবিন্দগঞ্জ উপজেলা
পরিষদের হল রুমে কৃষক নির্বাচনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন কৃষকদের সাথে কথা বলে কৃষকদের মাঝে অসন্তোষ দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত অনেক কৃষক তালিকাভুক্ত হয়নি।তালিকায় যারা রয়েছেন এদের অনেকেই ধান চাষাবাদ করেন না।কৃষকদের অভিযোগ দালাল শ্রেণীর কিছু লোক যারা ধান চাষাবাদ করেনা তারাই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে অথচ প্রকৃত কৃষক যারা বিঘায় -বিঘায় ধান চাষাবাদ করেন তারা তালিকায় নেই।কৃষকদের দাবী পুনরায় সুষ্ঠুভাবে তালিকা করে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করার।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷