https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে শিশুদের জন্য শিশু খাদ্য সহায়তা প্রদান। - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে শিশুদের জন্য শিশু খাদ্য সহায়তা প্রদান।

গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জে আজ ৮মে ২০২০ইং রোজ শুক্রবার দুপুর ১টায় জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের দেয়া ১৬০টি ডানো ব্রান্ডের প্যাকেট শিশু খাদ্য গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুর মাদারপল্লীর দুস্থ ও অসহায় শিশুদের মাঝে বিতরণ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার মাধ্যমে আদিবাসী ভূর্মি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাস্কের নিকট হস্তান্তর করেন,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।
এসময় গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত আফজাল হোসেনসহ থানার অন্যান্য এস,আই, এ এস আই ও পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷