https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩১ মে - Gaibandha Online Portal

Breaking News

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩১ মে

করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ মে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈ‌নিক সংবাদ প্রতি‌দিন‌কে জানান, আগামী ৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।
আগামী ২২ মে’র পর যেকোনো দিন এসএসসি ও সমমানের ফল প্রকাশের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রনালয়। এর প্রেক্ষিতে আগামী ৩১ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করল প্রধানমন্ত্রীর কার্যালয়।
তবে করোনার প্রাদুর্ভাবে এবার গতানুগতিক প্রক্রিয়ায় ফল প্রকাশিত হবে না। শিক্ষার্থীদের স্ব স্ব স্কুলে গিয়ে ফল প্রকাশের সুযোগ নেই।
শিক্ষার্থীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পেলেও সবাই সাধারণত স্কুলে গিয়েই ফল সংগ্রহ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু এবার যেহেতু স্কুলে যাওয়ার সুযোগ নেই। তাই টেলিটকের সহায়তায় শিক্ষার্থীদের মোবাইলে ফল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য প্রাক নিবন্ধন শুরু হয়েছে।
প্রাক নিবন্ধনের জন্য SSC লিখে স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস রোল নম্বর লিখে স্পেস পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil স্পেস Mad এবং কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস Tec লিখতে হবে। এতে ফলাফল প্রকাশের পরপরই যেই নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছিলো সেই নম্বরে ফলাফল চলে আসবে।

Image may contain: 1 person, sitting

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷